ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)। উদ্বোধনী ম্যাচে নারী বিভাগে মুখোমুখি হয় জামালপুর স্পোর্টস একাডেমি ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা। ম্যাচে ৪৭-১৮ গোলে জয়ী হয় জামালপুর।


আজ সোমবার (২০ ডিসেম্বর) সকালে ৩১-১৯ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে হারায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অপর ম্যাচে ২৭-১৮ গোলে নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলকে পরাজিত করে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। এদিকে দুপুরে ৫২-০৯ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে পরাজিত করে পুরুষ বিভাগের খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ।


দুপুরে হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।


এবারের এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৬টি ও নারী বিভাগে ৬টিসহ অংশ নিয়েছে মোট ১২টি দল। পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, জামালপুর স্পোর্টস একাডেমি, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও আনোয়ার সরকার স্পোর্টস একাডেমি, কুষ্টিয়া।


নারী বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, জামালপুর স্পোর্টস একাডেমি, বাংলাদেশ আনসার, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল।

ads
ads
ads

Our Facebook Page

↑